ডেইলি টপ আলাপ ডেস্ক ২ জুলাই ২০২৬ , ৩:৫৬ পিএম প্রিন্ট সংস্করণঃ
সুস্থ ও কর্মচঞ্চল জীবনধারা গড়ে তোলার লক্ষ্যে আগামী ৫ জুলাই ২০২৬ ভারতের নয়ডার সেক্টর-৬২-এ অবস্থিত ফোর্টিস হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘Run for Wellness Marathon’।
ম্যারাথনকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আয়োজকদের প্রচারণা অনুযায়ী, দৌড় শুরু হতে আর মাত্র ৩ দিন বাকি। নির্ধারিত সময় অনুযায়ী ভোর ৪:৩০টায় রিপোর্টিং এবং সকাল ৫:০০টায় ম্যারাথনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
এবারের আয়োজনে ভেস্টিজ (Vestige) পরিবারের সকল সদস্য অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ফিটনেসে উদ্বুদ্ধ করা এবং পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আয়োজকরা জানান, এই ম্যারাথন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং সুস্থ জীবনযাপনের প্রতি অঙ্গীকারের প্রতীক। তাই সকল অংশগ্রহণকারীকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে সফল আয়োজন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
ডিটিএ / নিউজ ডেস্ক











