অর্থনীতি

ব্যাংকে ৫০ কোটির বেশি আমানতধারী মাত্র ১৫ জন, তিন মাসে কোটিপতি হিসাব বেড়েছে ২,২০৯টি

  ডেইলি টপ আলাপ ডেস্ক ২৫ জুলাই ২০২৬ , ১২:৩৪ পিএম প্রিন্ট সংস্করণঃ

দেশের ব্যাংকগুলোতে ৫০ কোটি টাকার বেশি আমানত রয়েছে—এমন গ্রাহকের সংখ্যা বর্তমানে মাত্র ১৫ জন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চ মাস শেষে ৫০ কোটি টাকার বেশি আমানতধারী গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ২২ জন। তবে ২০২৫ সালের ডিসেম্বর শেষে তা কমে ১৩ জনে নেমে এলেও, চলতি বছরের মার্চে আবার ২ জন বেড়ে ১৫ জন হয়েছে।

অন্যদিকে, দেশের ব্যাংকিং খাতে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে। মার্চ মাস শেষে ব্যাংক হিসাবে ১ কোটি টাকা বা তার বেশি আমানত রয়েছে—এমন হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৬৪৫টিতে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মাত্র তিন মাসের ব্যবধানে কোটিপতি হিসাব বেড়েছে ২ হাজার ২০৯টি। গত বছরের ডিসেম্বর শেষে এ ধরনের হিসাবের সংখ্যা ছিল ৩৮ হাজার ৪৩৬টি।

ব্যাংকিং খাতে উচ্চমূল্যের আমানতকারীর সংখ্যা ও আমানতের প্রবণতা দেশের আর্থিক কার্যক্রম এবং সম্পদ বণ্টনের চিত্র বিশ্লেষণে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক