ডেইলি টপ আলাপ নিউজ ২৪ মে ২০২৬ , ৬:৪৯ পিএম প্রিন্ট সংস্করণঃ
ভেস্টিজ বাংলাদেশের পরিচিত ডায়মন্ড ডিরেক্টর ইসরাইল হোসাইন সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক পেইজে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি তার পোস্টে উল্লেখ করেন,
“কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সঠিক দিকনির্দেশনা থাকলে যেকোনো স্বপ্নই ছোঁয়া সম্ভব। ভেস্টিজ (Vestige) পরিবারের প্রতি এবং আমার পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা, যাদের ভালোবাসা ও সহোযোগিতায় আমরা সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। সকল প্রশংসা মহান আল্লাহর প্রতি, আলহামদুলিল্লাহ।”
তার এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। অনুসারীরা তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছেন।

ভেস্টিজ নেটওয়ার্কে দীর্ঘদিনের পরিশ্রম ও নেতৃত্বের মাধ্যমে ইসরাইল হোসাইন অনেক তরুণ উদ্যোক্তার কাছে অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন। তার এই কৃতজ্ঞতামূলক বার্তায় দলীয় ঐক্য, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের গুরুত্বও উঠে।
স্টাফ রিপোর্টার:
ডেইলি টপ আলাপ নিউজ











