ডেইলি টপ আলাপ ডেস্ক ৫ জুলাই ২০২৬ , ১:০১ পিএম প্রিন্ট সংস্করণঃ
এছাড়া এবার থেকে বছরের যেকোনো সময় অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে নির্ধারিত সময়ের আগে রিটার্ন জমা দিলে করদাতারা কর ছাড়ের সুবিধা পাবেন।
এনবিআরের নির্দেশনা অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ পর্যন্ত ছাড় অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে।
অন্যদিকে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিলে অতিরিক্ত কোনো জরিমানা বা কর ছাড় প্রযোজ্য হবে না।
তবে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে রিটার্ন দাখিল করলে অতিরিক্ত ২ শতাংশ কর অথবা ন্যূনতম ৩ হাজার টাকা বেশি পরিশোধ করতে হবে। আর এপ্রিল থেকে জুন পর্যন্ত রিটার্ন জমা দিলে অতিরিক্ত ৫ শতাংশ কর অথবা ন্যূনতম ৫ হাজার টাকা অতিরিক্ত দিতে হবে।
নতুন অর্থবছরে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়সীমাও বাড়ানো হয়েছে। আগে করমুক্ত আয়সীমা ছিল ৩ লাখ ৫০ হাজার টাকা, যা বৃদ্ধি করে ৪ লাখ টাকা করা হয়েছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ১ কোটি ২৮ লাখ টিআইএনধারী থাকলেও নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন মাত্র ৪০ থেকে ৪২ লাখ মানুষ। নতুন করদাতাদের কর ব্যবস্থায় উৎসাহিত করা এবং সময়মতো রিটার্ন দাখিল বাড়ানোর লক্ষ্যেই এ বিশেষ সুবিধা অব্যাহত রাখা হয়েছে।
তথ্যসূত্র: Bangla Tribune











