ডেইলি টপ আলাপ ডেস্ক ৪ জুলাই ২০২৬ , ১২:২৭ পিএম প্রিন্ট সংস্করণঃ
আয়োজকদের তথ্য অনুযায়ী, ভোর ৪:৩০টায় অংশগ্রহণকারীদের রিপোর্টিং শুরু হবে এবং সকাল ৫:০০টায় ম্যারাথনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এ আয়োজনে ভেস্টিজ পরিবারের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।
অংশগ্রহণকারী সকলকে, ভেস্টিজের ডিরেক্টর ইয়াছিন দেওয়ান (LGT™) এ উপলক্ষে বাংলাদেশের পক্ষ থেকে ভেস্টিজ পরিবারের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “স্বাস্থ্যই আমাদের সবচেয়ে বড় সম্পদ। সুস্থ ও সক্রিয় জীবন গড়ে তুলতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে যারা এই ম্যারাথনে অংশ নিচ্ছেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা যুক্ত হচ্ছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই। আশা করি, এই আয়োজন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ম্যারাথনের মূল উদ্দেশ্য হলো সুস্থ জীবনধারা, নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া। এ আয়োজনকে ঘিরে ভেস্টিজ পরিবারের সদস্যদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা সকল অংশগ্রহণকারীকে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত থেকে সফলভাবে এই আয়োজন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।
ডিটিএ / নিউজ ডেস্ক











