ডেইলি টপ আলাপ ডেস্ক ৪ জুলাই ২০২৬ , ১০:০৬ এএম প্রিন্ট সংস্করণঃ
এক শুভেচ্ছা বার্তায় ব্র্যাক ব্যাংক জানায়, “অগণিত মানুষের অবিচল আস্থা ও ভালোবাসা নিয়ে ২৫ বছর পূর্ণ করলো ব্র্যাক ব্যাংক। দীর্ঘ এ পথচলায় আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।”
প্রতিষ্ঠালগ্ন থেকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা প্রদান করে ব্র্যাক ব্যাংক দেশের ব্যাংকিং খাতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। ব্যক্তি, এসএমই ও করপোরেট গ্রাহকদের জন্য উদ্ভাবনী আর্থিক সেবা প্রদানের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে ডেইলি টপ আলাপ নিউজ পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ডেইলি টপ আলাপ নিউজের CEO – ইয়াছিন দেওয়ান এক শুভেচ্ছা বার্তায় বলেন, “অগণিত মানুষের আস্থা অর্জন করে ২৫ বছর পূর্ণ করা নিঃসন্দেহে ব্র্যাক ব্যাংকের জন্য একটি গৌরবের মাইলফলক। গ্রাহকসেবার মান, উদ্ভাবনী উদ্যোগ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্র্যাক ব্যাংকের অবদান প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি সাফল্যের নতুন নতুন উচ্চতায় পৌঁছাবে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং প্রতিষ্ঠানের আগামী দিনের আরও সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
ডিটিএ / নিউজ ডেস্ক











