অর্থনীতি

২০২৬ সালের প্রথম পাঁচ মাসে ১.৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স সংগ্রহ করল ব্র্যাক ব্যাংক

  ডেইলি টপ আলাপ ডেস্ক ২৩ জুন ২০২৬ , ৩:৩৫ পিএম প্রিন্ট সংস্করণঃ

২০২৬ সালের প্রথম পাঁচ মাসে ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স সংগ্রহ করেছে BRAC Bank। এর মাধ্যমে ব্যাংকটি আগের বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স সংগ্রহে ৭৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

ব্যাংকটির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রায় ১৫ লাখ প্রবাসী বাংলাদেশি তাঁদের পরিবারের কাছে অর্থ পাঠানোর জন্য ব্র্যাক ব্যাংকের সেবা ব্যবহার করেছেন। প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের লাখ লাখ পরিবারের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রেমিট্যান্স সংগ্রহে এ সাফল্য প্রমাণ করে যে, প্রবাসী বাংলাদেশি এবং বিশ্বের বিভিন্ন দেশের এক্সচেঞ্জ হাউসগুলোর কাছে ব্র্যাক ব্যাংকের রেমিট্যান্স সেবা একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

ব্যাংকটি জানিয়েছে, রেমিট্যান্স প্রেরক ও সুবিধাভোগীদের জন্য বিশেষায়িত সঞ্চয়ী হিসাব এবং বিভিন্ন আর্থিক পণ্য চালুর মাধ্যমে তারা তাদের রেমিট্যান্স ইকোসিস্টেম আরও শক্তিশালী করেছে। পাশাপাশি নতুন রেমিট্যান্স করিডরে কার্যক্রম সম্প্রসারণ এবং বিদ্যমান অংশীদারদের সঙ্গে আধুনিক হোস্ট-টু-হোস্ট প্রযুক্তিগত সংযোগ জোরদারের মাধ্যমে গুরুত্বপূর্ণ বৈদেশিক বাজারগুলো থেকে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কাজ করছে।

বর্তমানে দেশজুড়ে ৩১০টি শাখা ও উপশাখা এবং ১ হাজার ১১৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ব্যাংকটি প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত ও নিরাপদভাবে গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে।

এ প্রসঙ্গে Tareq Refat Ullah Khan বলেন, “এই মাইলফলক ব্র্যাক ব্যাংকের প্রতি প্রবাসী বাংলাদেশিদের অবিচল আস্থার প্রতিফলন। অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে আস্থা, প্রযুক্তি এবং অংশীদারিত্ব একসঙ্গে কাজ করলে কী অর্জন করা সম্ভব, এই সাফল্য তারই প্রমাণ। আমরা রেমিট্যান্স সেবাকে আরও দ্রুত, নিরাপদ ও সহজলভ্য করার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ।”

ব্যাংকটির মতে, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং বৈশ্বিক অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতেও রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী করার উদ্যোগ অব্যাহত থাকবে।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক