ডেইলি টপ আলাপ ডেস্ক ৪ জুলাই ২০২৬ , ৭:২৫ পিএম প্রিন্ট সংস্করণঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের কাকরাইদ এলাকায় নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে এক লাখ লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের আওতায় ২ কোটি ৮৮ লাখ ৫ হাজার ২৫০ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
শনিবার (৪ জুলাই) প্রধান অতিথি হিসেবে নির্মাণকাজের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সহ-সভাপতি আনোয়ারা হক লিলি, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা মেহেদী হাসান মঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে আউশনারা ইউনিয়নের কাকরাইদ এলাকাসহ আশপাশের হাজারো মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাবেন। এতে দীর্ঘদিনের সুপেয় পানির সংকট অনেকাংশে দূর হবে, পানিবাহিত রোগের ঝুঁকি কমবে এবং জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় বাসিন্দারা প্রকল্পটির দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করে বলেন, এটি সম্পন্ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের নিরাপদ পানির চাহিদা পূরণ হবে এবং গ্রামীণ জীবনমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
স্টাফ রিপোর্টার | মধুপুর, টাঙ্গাইল:
ডিটিএ / নিউজ ডেস্ক











