সারাদেশ

কালিয়াকৈরে জহুরা বাইতুল জান্নাত জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, উন্নয়নে ৩ লাখ টাকা অনুদান

  Daly Top Alap News ২৬ জুন ২০২৬ , ৬:৫৪ পিএম প্রিন্ট সংস্করণঃ

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত বোর্ড মিল রোড সংলগ্ন (আনসার একাডেমি ৩ নম্বর গেটের উত্তর পাশে) জহুরা বাইতুল জান্নাত জামে মসজিদ-এর বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন ২০২৬), ১০ মহররম ১৪৪৮ হিজরি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. সাইজুদ্দিন আহমেদ

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বহুতল মসজিদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি এবং এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

মসজিদের উন্নয়ন কাজে সহযোগিতার অংশ হিসেবে সংসদ সদস্য মো. মজিবুর রহমান ২ লাখ টাকা এবং মেয়র পদপ্রার্থী মো. সাইজুদ্দিন আহমেদ ১ লাখ টাকা অনুদান প্রদান করেন। তাদের এই সহযোগিতায় উপস্থিত মুসল্লি ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং মসজিদের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন সমাজে নৈতিক মূল্যবোধ, সম্প্রীতি ও মানবিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সকলের সহযোগিতায় মসজিদের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানান।

 

 

গাজীপুর প্রতিনিধি:

ডিটিএ / নিউজ ডেস্ক