জাতীয়

চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রীয় প্রটোকলে বিদায়

  Daly Top Alap News ২৬ জুন ২০২৬ , ৪:৫৫ পিএম প্রিন্ট সংস্করণঃ

পাঁচ দিনের সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (২৬ জুন ২০২৬) চীনের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

এর আগে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে চীন সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা জানানো হয়। এ সময় চীনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে বিদায় জানান।

চীনে সরকারি সফরকালে প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা, কৃষি, স্বাস্থ্য, প্রযুক্তি এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে একাধিক বৈঠকে অংশ নেন।

সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা নতুন মাত্রা লাভ করবে।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক