ডেইলি টপ আলাপ নিউজ ৩০ মে ২০২৬ , ২:৫৭ পিএম প্রিন্ট সংস্করণঃ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল। তিনি তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, দেশের স্বাধীনতা ও উন্নয়নে তাঁর অবদান স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির খান। তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও মেয়র জনাব মোঃ মজিবুর রহমান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
গাজীপুর প্রতিনিধি:
ডেইলি টপ আলাপ নিউজ











