DALY TOP ALAP NEWS ১৫ জুন ২০২৬ , ৮:৩০ এএম প্রিন্ট সংস্করণঃ
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলাচলের সময় আমবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে উল্টে যায়। এতে ট্রাকে থাকা আমের প্লাস্টিকের ক্যারেটগুলো মহাসড়কে ছড়িয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার পরপরই মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

ঘটনাস্থলে স্থানীয় লোকজন ও ট্রাকের শ্রমিকদের সড়কে ছড়িয়ে থাকা আমের ক্যারেট সরিয়ে নিতে দেখা যায়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালানো হচ্ছে। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিতেও দেখা গেছে।
খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের ভাষ্য, মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় প্রায়ই দুর্ঘটনা ও যানজটের ঘটনা ঘটে। তাই স্থায়ীভাবে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
ডিটিএ / নিউজ ডেস্ক





