ডেইলি টপ আলাপ নিউজ ২৮ মে ২০২৬ , ৬:০১ পিএম প্রিন্ট সংস্করণঃ
“গরু খাবে বাংলাদেশ, ছটফট করবে বন্ধুদেশ।”

পবিত্র ঈদুল আযহা ও কোরবানি সম্পন্ন হওয়ার পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় রয়েছে একটি ভাইরাল স্লোগান—
“গরু খাবে বাংলাদেশ, ছটফট করবে বন্ধুদেশ।”
ঈদের দিন দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কোরবানি সম্পন্ন করেন মুসলমানরা। রাজধানী থেকে গ্রামাঞ্চল— সর্বত্র কোরবানির পশু জবাই ও মাংস বিতরণে ব্যস্ত সময় পার করেন ধর্মপ্রাণ মানুষ।

এদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই স্লোগান নিয়ে চলছে নানা আলোচনা। অনেক নেটিজেনের দাবি, প্রতিবেশী ভারতের বিভিন্ন রাজ্যে গরু জবাই নিয়ে কড়াকড়ি ও নিষেধাজ্ঞার বিষয়টি সামনে এনে ব্যঙ্গাত্মকভাবে এই স্লোগান ব্যবহার করা হচ্ছে। ভারতে কয়েকটি রাজ্যে গরু জবাই সম্পূর্ণ বা আংশিকভাবে নিষিদ্ধ থাকলেও বাংলাদেশে ধর্মীয় বিধান অনুযায়ী কোরবানি পালন করা হয়।
তবে বাংলাদেশেও কোরবানি ঘিরে কিছু প্রশাসনিক নির্দেশনা ছিল। নির্ধারিত স্থান ছাড়া পশু জবাই, সড়ক-মহাসড়কে কোরবানি ও পরিবেশ দূষণ এড়াতে বিভিন্ন সিটি করপোরেশন ও প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়।
সচেতন মহল বলছে, ঈদের আনন্দ ও ধর্মীয় অনুভূতি প্রকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখা জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক বা বিদ্বেষমূলক মন্তব্য পরিহার করার আহ্বানও জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার : মিরপুর, ঢাকা
ডেইলি টপ আলাপ নিউজ











