ডেইলি টপ আলাপ নিউজ ২৭ মে ২০২৬ , ৫:১৩ পিএম প্রিন্ট সংস্করণঃ
যানজটে আটকে থাকা একটি গরু তীব্র গরমে ও তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পাশ দিয়ে থাকা একটি বাসের জানালা থেকে নিজের পানির বোতল বাড়িয়ে গরুটিকে পানি পান করান এক বাসচালক। মুহূর্তটি দেখে আশপাশের যাত্রীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।



মানবিক এই বাসচালকের পরিচয় এখনো জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই কাজ প্রশংসা কুড়িয়েছে ব্যাপকভাবে। অনেকেই বলছেন, সমাজে এখনো এমন ভালো মনের মানুষের কারণেই মানবতা বেঁচে আছে।
খেটে খাওয়া, সাধারণ এই মানুষগুলোর নিঃস্বার্থ ভালোবাসা ও সহমর্মিতাই যুগ যুগ ধরে আমাদের সভ্যতাকে টিকিয়ে রেখেছে। ঈদের ব্যস্ততার মাঝেও একজন প্রাণীর কষ্ট অনুভব করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার এই ঘটনা মানবতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।





