তবে প্রথম ম্যাচে অনিশ্চিত তরুণ তারকা লামিনে ইয়ামাল। চোট কাটিয়ে উঠলেও তাকে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে কোচিং স্টাফ।
Daly Top Alap News ১৫ জুন ২০২৬ , ৪:৩৯ পিএম প্রিন্ট সংস্করণঃ
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আজ থেকে অভিযান শুরু করছে স্পেন। ২০১০ সালে শেষবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া দলটি এবার ১৬ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে।

নতুন প্রজন্মের ওপর ভরসা রেখেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, পেদ্রি ও দানি ওলমোর মতো তরুণ তারকারাই এবার স্পেনের মূল ভরসা।
প্রথম ম্যাচে স্পেনের প্রতিপক্ষ কেপ ভের্দে। আইসল্যান্ড ও কুরাসাওয়ের পর তৃতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেওয়া কেপ ভের্দে নিজেদের রূপকথার যাত্রা আরও এগিয়ে নিতে চায়।
তবে শক্তিশালী স্পেনের বিপক্ষে তাদের জন্য কাজটা সহজ হবে না। দারুণ ফর্মে রয়েছে স্পেন।
তবে প্রথম ম্যাচে অনিশ্চিত তরুণ তারকা লামিনে ইয়ামাল। চোট কাটিয়ে উঠলেও তাকে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে কোচিং স্টাফ।
বাংলাদেশ সময় সোমবার রাত ৯টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই লড়াই।