ডেইলি টপ আলাপ ডেস্ক ২৯ জুলাই ২০২৬ , ২:২৯ পিএম প্রিন্ট সংস্করণঃ
‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে বাগেরহাটে বিশ্ব বাস দিবস পালিত হয়েছে। বুধবার(২৯ জুলাই) দিবসটি উপলক্ষ্যে র্যালী, মাবনবন্ধন, আলোচনা সভা, ন্যাচার কনজারভেশন গেম ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সুন্দরবনের বাঘ সুরক্ষার দাবি জানান সংশ্লিষ্টরা।
সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বন বিভাগ ও মোংলার মিঠাখালীতে কয়েকটি পরিবেশবাদি সংগঠন এসব অনুষ্ঠানের আয়োজন করে। সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বাজারে বন বিভাগের উদ্যোগে আয়োজিত র্যালীতে শিক্ষার্থী, সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত ভিটিআরটি, সিপিসি সদস্য ও স্থানীয়রা আংশ নেন।
র্যালী শেষে শরণখোলা রেঞ্জ সদর চত্বরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যাচার কনজারভেশন গেম, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, বাঘ মহড়া ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা(এসিএফ) মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. সুলতান আহমেদ, আবু আসলাম তুহিন, জাকারিয়া হোসেন, শিক্ষক জাহাঙ্গীর হোসেন ও এমকামরুল ইসলাম। চাঁদপাই রেঞ্জেও একই কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে।
এদিকে মোংলার মিঠাখালঅী বাজারে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা(ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, বাদাবন সংঘ ও ওয়াটারকিপার্স বাংলাদেশ’র আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
ধরা’র কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখের সভাপতিত্বে ‘সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে বিশ্বের ৮টি দেশে ৪ হাজারের কাছাকাছি বাঘ থাকলেও সুন্দরবনে রয়েছে মাত্র ১২৫টি। দেশীয় ও আন্তর্জাতিক বাঘ চোরাচালানি চক্র সুন্দরবনে সক্রিয় রয়েছে। এই চক্রটি বাঘ হত্যা করে দেহাংশ বিদেশে পাচার করে থাকে। এই চোরাচালানি চক্রকে দমনসহ জলবায়ুর অভিঘাত থেকে বাঘের আবাস্থল সুন্দরবনকে রক্ষা জরুরি হয়ে পড়েছে। বন্যপ্রাণী হত্যা, চোরা শিকারীদের দমন ও বাঘ রক্ষায় টাইগার একশন প্লান বাস্তবায়নে দাবি জানান বক্তারা।
আলোচনা সভায় মোংলা উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, রাজনীতিক শেখ রুস্তুম আলী, পরিবেশকর্মী নাজমুল হক, জানে আলম বাবু, গীতিকার মোল্লা আল মামুন, ছাত্রনেতা মঈন গাজী, আরাফাত দূর্জয়, পরিবেশযোদ্ধা মেহেদী হাসান প্রমুখ বক্তব্য রাখেন। অন্যদিকে মিঠাখালী মাঠে বাঘ ও সুন্দরবনের বাঘ রক্ষায় সচেতনতা সৃষ্ঠিতে বাঘ মহড়া ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
ডিটিএ / নিউজ ডেস্ক











