ডেইলি টপ আলাপ ১৩ জুলাই ২০২৬ , ৩:১৫ পিএম প্রিন্ট সংস্করণঃ
সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করার আহ্বান জানান।
পরে প্রধানমন্ত্রী সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়ন এবং আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি উপকারভোগীদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ শোনেন এবং কর্মসূচির কার্যকারিতা আরও বাড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকার পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
ডিটিএ / নিউজ ডেস্ক











