তথ্য ও প্রযুক্তি

ডাটা ছাড়াই ব্যবহার করা যাবে ব্যাংকের অ্যাপ, আরও সহজ হবে বাংলা কিউআর লেনদেন “

  ডেইলি টপ আলাপ ডেস্ক ২ জুলাই ২০২৬ , ১২:২৪ পিএম প্রিন্ট সংস্করণঃ

মোবাইল ডাটা (এমবি) ছাড়াই ব্যাংকের মোবাইল অ্যাপ ব্যবহারের সুযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর সঙ্গে আলোচনা হয়েছে বলেও তিনি জানান। খুব শিগগিরই এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

 

পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে গ্রাহকরা মোবাইল ডাটা বা ইন্টারনেট চার্জ ছাড়াই বিভিন্ন ব্যাংকের মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারবেন। এর ফলে অতিরিক্ত ডাটা খরচের চিন্তা ছাড়াই সহজে ও নির্বিঘ্নে ডিজিটাল আর্থিক লেনদেন করা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা বলছেন, এ সুবিধা চালু হলে বাংলা কিউআর (Bangla QR) ব্যবহারে নতুন গতি আসবে। তখন বিকাশ, নগদ, রকেট এবং বিভিন্ন ব্যাংকের মোবাইল অ্যাপ থেকে একটি বাংলা কিউআর স্ক্যান করেই দ্রুত, নিরাপদ ও সহজে অর্থ পরিশোধ করা যাবে।

 

এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও বিস্তৃত হবে এবং নগদবিহীন লেনদেন সাধারণ মানুষের জন্য আরও সহজ, সাশ্রয়ী ও সহজলভ্য হয়ে উঠবে।

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক