ডেইলি টপ আলাপ ডেস্ক ২৬ জুলাই ২০২৬ , ৯:৫৯ এএম প্রিন্ট সংস্করণঃ
আজ দেশের অনেক এলাকায় মেঘের ফাঁকে ফাঁকে কমবেশি রোদের দেখা মিলতে পারে। তবে মৌসুমি লঘুচাপের প্রভাবে উপকূলীয় কয়েকটি অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে দমকা হাওয়ার সঙ্গে হঠাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া পর্যবেক্ষকদের মতে, দিনের বেশিরভাগ সময় রোদ থাকলেও কিছু এলাকায় আকস্মিকভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। তাই যারা খোলা আকাশের নিচে কৃষিকাজ, নির্মাণকাজ বা অন্যান্য বহিরাঙ্গন কার্যক্রমে যুক্ত থাকবেন, তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, নিজ নিজ এলাকার সর্বশেষ ও বিস্তারিত আবহাওয়ার তথ্য জানতে Bangladesh Weather Observation Team (BWOT)-এর মোবাইল অ্যাপ ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। অ্যাপটির ডাউনলোড লিংক মন্তব্যে (কমেন্টে) দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
ডিটিএ / নিউজ ডেস্ক











