ডেইলি টপ আলাপ ডেস্ক ৩ জুলাই ২০২৬ , ১১:২৮ এএম প্রিন্ট সংস্করণঃ
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
তিন দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’-এর লোগো এবং স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও দর্শন নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার লক্ষ্যে এ বর্ষব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নজরুল গবেষক, সংস্কৃতিকর্মী, শিল্পী ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতা, সাম্য ও বিদ্রোহী আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উদ্যাপনের গুরুত্ব তুলে ধরেন।
ডিটিএ / নিউজ ডেস্ক











