সারাদেশ

নারায়ণগঞ্জে রেলব্রিজ ভায়াডাক্টের ডিমোবিলাইজেশন কার্যক্রম পরিদর্শন করলেন সেতু, নৌ ও রেলমন্ত্রী

  ডেইলি টপ আলাপ ডেস্ক ২ জুলাই ২০২৬ , ২:৩০ পিএম প্রিন্ট সংস্করণঃ

সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন আলিগঞ্জে রেলব্রিজের ভায়াডাক্টের নিচে চলমান ডিমোবিলাইজেশন কার্যক্রম পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত এ পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

পরিদর্শনকালে তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ডিমোবিলাইজেশন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা প্রকল্প-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক