ডেইলি টপ আলাপ ডেস্ক ১ জুলাই ২০২৬ , ৩:৪৪ পিএম প্রিন্ট সংস্করণঃ
ঐতিহাসিক পহেলা জুলাই উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচির প্রথম দিনে দলটির নেতাকর্মীরা রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ১১৪ জন শহীদের গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
মঙ্গলবার (১ জুলাই) এনসিপির পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের এই দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির সূচনা হয়েছিল। সেই ইতিহাস স্মরণ করে দিনটিকে বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করা হচ্ছে।
এনসিপি জানায়, এ উপলক্ষে জুলাই আন্দোলনের বীর শহীদ, আহত যোদ্ধা এবং অধিকার সচেতন ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। একই সঙ্গে গণহত্যার বিচার, রাষ্ট্রের প্রতিটি ব্যবস্থার সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
ডিটিএ / নিউজ ডেস্ক











