ডেইলি টপ আলাপ ১৭ জুলাই ২০২৬ , ১:৩৪ পিএম প্রিন্ট সংস্করণঃ
রোববার (১২ জুলাই ২০২৬) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিএমইটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।
সভায় বিএমইটির পক্ষ থেকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রশিক্ষণ উইংয়ের বিগত বছরগুলোর সার্বিক অগ্রগতি এবং পরিসংখ্যান উপস্থাপন করা হয়। উপস্থাপিত তথ্যে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে ১০ লাখ ১৫ হাজার ৩১১ জন এবং ২০২৫-২৬ অর্থবছরে ৯ লাখ ৮৫ হাজার ১২০ জন বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ৪৫ লাখেরও বেশি কর্মী প্রেরণের মাধ্যমে সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার হিসেবে অবস্থান ধরে রেখেছে। এর পরেই রয়েছে ওমান, যেখানে ৯ লাখ ৩৬ হাজার, মালয়েশিয়ায় ৮ লাখ ৪৫ হাজার এবং কাতারে ৭ লাখ ১৪ হাজার বাংলাদেশি কর্মী গেছেন।
সভায় আরও জানানো হয়, ২০২৫ সালে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (PDO)সহ বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে রেকর্ড ১১ লাখ ৩ হাজার ৬৬১ জন অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৪১৯ জন সম্পূর্ণ কারিগরি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন।
বর্তমানে দেশব্যাপী ১০৪টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) এবং ১টি ডিটিটিটিআই-এর মাধ্যমে ৫৫টি ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী জাপানিজ, কোরিয়ান, জার্মান, ইতালিয়ানসহ মোট ৮টি ভাষায় বিশেষায়িত ভাষা শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।
নিরাপদ ও দক্ষ বিদেশগামী কর্মী তৈরির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণে এ পর্যন্ত ১৪ হাজার ৪৫৩ জন অংশ নিয়েছেন। এছাড়া দক্ষ নারী কর্মী গড়ে তুলতে দেশের ৬টি মহিলা টিটিসিতে আধুনিক ‘কেয়ারগিভিং’ কোর্স সফলভাবে পরিচালিত হচ্ছে।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদসহ মন্ত্রণালয় ও ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিটিএ / নিউজ ডেস্ক











