ডেইলি টপ আলাপ ডেস্ক ২৭ জুন ২০২৬ , ৬:৩৮ পিএম প্রিন্ট সংস্করণঃ
বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক আয়োজনে অতিরিক্ত খরচ ও অপচয় কমাতে নতুন একটি প্রস্তাব দিয়েছেন । তিনি প্রস্তাব করেছেন, কোনো বিয়ের অনুষ্ঠানে অতিথির সংখ্যা ১০০ জনের বেশি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য ১,০০০ টাকা করে ট্যাক্স আরোপ করা হোক।
সংসদ সদস্যের মতে, বর্তমানে অনেক বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় জাঁকজমক, খাবারের অপচয় এবং বিলাসী আয়োজনের কারণে বিপুল অর্থ ব্যয় হচ্ছে। এসব অপচয় রোধে অতিথির সংখ্যা সীমিত রাখতে কর আরোপ কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, অতীতে দেশে অতিথি নিয়ন্ত্রণ-সংক্রান্ত আইন ছিল, যেখানে নির্দিষ্ট সংখ্যার বেশি অতিথি আমন্ত্রণের ক্ষেত্রে বিধিনিষেধের ব্যবস্থা ছিল। সেই ধারণা থেকেই বর্তমান প্রেক্ষাপটে ১০০ জনের বেশি অতিথির ক্ষেত্রে জনপ্রতি ১,০০০ টাকা ট্যাক্স নির্ধারণের প্রস্তাব দিয়েছেন তিনি।
তার ভাষ্য, এমন উদ্যোগ বাস্তবায়িত হলে সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় অপচয় কমবে, সাশ্রয়ী সংস্কৃতি গড়ে উঠবে এবং অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
তবে এটি বর্তমানে কেবল একজন সংসদ সদস্যের প্রস্তাব। সরকার এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত বা আইন প্রণয়নের ঘোষণা দেয়নি।
সূত্র: কালের কণ্ঠ।
ডিটিএ / নিউজ ডেস্ক











