আবহাওয়া

দুপুর ১টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টিপাত সতর্কবার্তা

  Daly Top Alap News ১৮ জুন ২০২৬ , ১০:৩১ এএম প্রিন্ট সংস্করণঃ

 দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাত ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করেছে । বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত সতর্কবার্তায় কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টিপাত ও বজ্রপাতের আশঙ্কার কথা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাজীপুর, নীলফামারী, ফেনী ও মানিকগঞ্জ জেলার কিছু স্থানে দুপুর ১টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে।

এছাড়া বগুড়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নোয়াখালী, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার অনেক স্থানে সকাল ১১টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, বজ্রপাতের শব্দ শোনা গেলে ঘরের বাইরে না যাওয়াই নিরাপদ। খোলা মাঠ, উঁচু স্থান, নদী বা জলাশয়ের আশপাশ এবং একক বড় গাছের নিচে অবস্থান করা থেকে বিরত থাকতে হবে।

সংস্থাটি আরও জানায়, এই পূর্বাভাস মূলত বজ্রপাত-সংক্রান্ত সতর্কবার্তা। এটি বৃষ্টির শুরু, স্থায়িত্ব বা পরিমাণ নির্ধারণের উদ্দেশ্যে প্রকাশ করা হয়নি। কারণ বৃষ্টি শুরু হওয়ার আগে, চলাকালীন কিংবা শেষ হওয়ার পরও বজ্রপাতের ঝুঁকি থাকতে পারে। তাই সর্বশেষ বজ্রধ্বনি শোনার পর অন্তত ৩০ মিনিট পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

জননিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

 

ডিটিএ / নিউজ ডেস্ক