রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা

  ডেইলি টপ আলাপ ডেস্ক ১৫ অগাস্ট ২০২৬ , ৬:২৩ পিএম প্রিন্ট সংস্করণঃ

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে চার নেতাকে
মনোনীত করা হয়েছে। বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ শনিবার বিকালে এই তথ্য জানানো হয়।

তারা হলেন-

১। এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ
২। আমান উল্লাহ আমান
৩। ফরহাদ হালিম
৪। ইসমাইল জবিউল্লাহ

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চারজনকে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

বিএনপি আশা প্রকাশ করে যে, উল্লিখিত নেতৃবৃন্দ তাদের মেধা ও বিচক্ষণতার দ্বারাা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক