ডেইলি টপ আলাপ ডেস্ক ১২ অগাস্ট ২০২৬ , ১১:৪৬ পিএম প্রিন্ট সংস্করণঃ
এ বছর এসব প্রতিষ্ঠানের গড় পাসের হার ৯৯.২৬ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৬২.০৯ শতাংশ, যা নিঃসন্দেহে এক অনন্য সাফল্য।
এই ধারাবাহিক কৃতিত্বের মূল চালিকাশক্তি হলো ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজসমূহে বিদ্যমান শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় পরিচর্যা ও সুনিপুণ পাঠদান এবং শিক্ষার্থীদের নিষ্ঠা, নিয়মিত অধ্যয়ন ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টা।
এছাড়াও এ সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা, দক্ষ অধ্যক্ষ ও উপাধ্যক্ষবৃন্দের কার্যকর নেতৃত্ব, নিবেদিতপ্রাণ অনুষদ সদস্য, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রয়াস এবং অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতা।
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এ অসাধারণ ফলাফল শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও দক্ষ মানবসম্পদ গঠনে তাদের নিরলস প্রচেষ্টারই প্রতিফলন।
ডিটিএ / নিউজ ডেস্ক











