অর্থনীতি

সফিপুরে ভেস্টিজ সিএনটি সেমিনার অনুষ্ঠিত আজ

  ডেইলি টপ আলাপ নিউজ ১৯ জুন ২০২৬ , ২:৪৪ পিএম প্রিন্ট সংস্করণঃ

ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরি এবং নেটওয়ার্ক মার্কেটিং বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ ১৯ জুন ২০২৬ (শুক্রবার) গাজীপুরের শফিপুর ডিএলসিপিতে “Vestige CNT Seminar” অনুষ্ঠিত হচ্ছে।

সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এ সেমিনারে হোস্ট হিসেবে উপস্থিত থাকবেন ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেডের ব্রোঞ্জ ডিরেক্টর ইয়াছিন দেওয়ান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন ভেস্টিজের গোল্ড ডিরেক্টর মো. আরিফুল ইসলাম।

“Change Your Shop, Change Your Life” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সেমিনারে ব্যবসার আধুনিক কৌশল, নেটওয়ার্ক গঠন, নেতৃত্ব বিকাশ এবং ব্যক্তিগত উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

আয়োজকরা জানান, নতুন ও আগ্রহী উদ্যোক্তাদের জন্য এ সেমিনার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এতে অংশগ্রহণকারীরা সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণের পাশাপাশি নিজেদের ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভ করবেন।

সেমিনার সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজকদের প্রদত্ত যোগাযোগ নম্বর: +৮৮০ ১৩১৬-৯৯৯৭৮৭।

 

 

ডিটিএ নিউজ ডেস্ক