ডেইলি টপ আলাপ ৭ জুলাই ২০২৬ , ৪:১৯ পিএম প্রিন্ট সংস্করণঃ
টেকনিক্যাল সমস্যার কারণে সফিপুর ডিএলসিপির (DLCP) পূর্বের বিকাশ নম্বরটি বাতিল করে নতুন বিকাশ নম্বর চালু করা হয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক নোটিশ প্রকাশ করা হয়েছে।
নোটিশে জানানো হয়, টেকনিক্যাল সমস্যার কারণে ০১৭৯০-২৩৩১৪৭ নম্বরটি আর ব্যবহার করা হবে না। তাই এই নম্বরে কোনো ধরনের টাকা পাঠানো বা আর্থিক লেনদেন না করার জন্য সকল ডিস্ট্রিবিউটর ও গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া, ভুলবশত কেউ পুরোনো নম্বরে লেনদেন করে ফেললে লেনদেনের স্ক্রিনশট সংরক্ষণ করে দ্রুত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে সব ধরনের বিকাশ লেনদেনের জন্য অফিসিয়াল বিকাশ নম্বর ০১৩৪৬-৭০১৯১৬ ব্যবহার করতে হবে।
সফিপুর ডিএলসিপি কর্তৃপক্ষ সকলের সহযোগিতা কামনা করেছে এবং ভবিষ্যতের সব লেনদেনে নতুন নম্বর ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
ডিটিএ / নিউজ ডেস্ক











