আন্তর্জাতিক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  Daly Top Alap News ২৬ জুন ২০২৬ , ১০:৩৩ এএম প্রিন্ট সংস্করণঃ

চীন সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট -এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ।

শুক্রবার (২৬ জুন ২০২৬) বেইজিংয়ের -এ দুই দেশের শীর্ষ নেতার এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রেসিডেন্ট শি জিনপিং পরস্পরের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে ইতিবাচক মনোভাবের প্রতিফলন ঘটে।

বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি, কৃষি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে উভয় দেশের আগ্রহ এই সাক্ষাতের মধ্য দিয়ে নতুন মাত্রা পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে দুই দেশের সম্পর্ক জোরদার এবং বহুমাত্রিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক