ডেইলি টপ আলাপ নিউজ ৭ জুন ২০২৬ , ৮:১৬ পিএম প্রিন্ট সংস্করণঃ
ঢাকা বিভাগের গাজীপুরে ভেস্টিজ বাংলাদেশের ডিরেক্টর কনফারেন্স ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভেস্টিজ বাংলাদেশের ২২ বছর পূর্তি উপলক্ষে গত ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ঢাকা বিভাগের গাজীপুরে অবস্থিত হলি ডে রেস্টুরেন্টে ভেস্টিজ বাংলাদেশের ডিরেক্টরদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গাজীপুর জেলার বিভিন্ন পর্যায়ের ডিরেক্টর ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিম উদ্দিন খান, ক্রাউন ডিরেক্টর, ভেস্টিজ বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন ইসরাইল হোসাইন, ডায়মন্ড ডিরেক্টর, ভেস্টিজ বাংলাদেশ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ হোসেন, স্টার ডিরেক্টর, ভেস্টিজ বাংলাদেশ; এরশাদ হোসেন, স্টার ডিরেক্টর; গোলাম কিবরিয়া হিরা, গোল্ড ডিরেক্টর, ভেস্টিজ বাংলাদেশ; ইয়াছিন দেওয়ান, ব্রোঞ্জ ডিরেক্টর, ভেস্টিজ বাংলাদেশসহ ভেস্টিজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ডিরেক্টররা।
ডিরেক্টর কনফারেন্সে অংশগ্রহণকারীদের নিজ নিজ ব্যবসায়িক লক্ষ্য নির্ধারণ ও তা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যেসব সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, সেসব বিষয়ে অভিজ্ঞ আপলাইনদের কাছ থেকে পরামর্শ গ্রহণ এবং কার্যকর সমাধান বাস্তবায়নের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা, দৃঢ় মনোবল এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভেস্টিজের ব্যবসাকে আরও সুসংগঠিত ও সফল করা সম্ভব।
এ সময় আগামী ১২ জুন ২০২৬ ঢাকা বিভাগের গাজীপুরে অবস্থিত সাগর শওকত কনভেনশন হলে অনুষ্ঠিতব্য ভেস্টিজ বাংলাদেশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভেস্টিজ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শান্তা মুখার্জী ম্যাডাম। তাঁর উপস্থিতিতে ব্যবসার সম্প্রসারণ, নেতৃত্বের বিকাশ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের উদ্বুদ্ধকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।
ভেস্টিজ বাংলাদেশের ২২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এসব অনুষ্ঠান অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা, আত্মবিশ্বাস ও কর্মস্পৃহা সৃষ্টি করেছে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকল ডিরেক্টর, নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভেস্টিজের সফল অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক :
ডেইলি টপ আলাপ নিউজ











