ডেইলি টপ আলাপ ১৩ জুলাই ২০২৬ , ৩:২৬ পিএম প্রিন্ট সংস্করণঃ
পরিদর্শনকালে তিনি ব্র্যাকের কমিউনিটি-নেতৃত্বাধীন প্রারম্ভিক শৈশব বিকাশ (Early Childhood Development–ECD) কেন্দ্রগুলো ঘুরে দেখেন। এসব কেন্দ্রে খেলাধুলাভিত্তিক শিক্ষার মাধ্যমে শিশুদের সার্বিক বিকাশ এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার কার্যক্রম সম্পর্কে অবহিত হন। বিশেষ করে ECD মাইক্রো-এন্টারপ্রাইজ মডেলে মুগ্ধ হয়ে তিনি সরকারের পক্ষ থেকে ব্র্যাকের সহযোগিতায় এ ধরনের উদ্যোগ সারা দেশে সম্প্রসারণের সম্ভাবনা বিবেচনার আহ্বান জানান, যাতে কর্মজীবী মা ও ছোট শিশুদের আরও কার্যকর সহায়তা দেওয়া যায়।
মন্ত্রী ড. ডরোথি গওয়াজিমা বলেন, “ব্র্যাকের প্রারম্ভিক শৈশব বিকাশ কেন্দ্রগুলো আমাদের শিশুদের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা টানজানিয়ার ডেভেলপমেন্ট ভিশন ২০৫০-এর লক্ষ্য অর্জনে সহায়ক হবে।”
তিনি ব্র্যাকের কমিউনিটি-ভিত্তিক সঞ্চয় (সেভিংস) গ্রুপও পরিদর্শন করেন এবং নারীদের জীবনমান উন্নয়নে এসব উদ্যোগের ইতিবাচক প্রভাব প্রত্যক্ষ করেন।
এ সময় তিনি আরও বলেন, “ব্র্যাক মায়েন্দেলেও টানজানিয়া দেশজুড়ে কিশোরী ও তরুণীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের লক্ষ্যে একটি উচ্চাভিলাষী কর্মসূচি বাস্তবায়নের সুযোগ পেয়েছে জেনে আমি আনন্দিত।”
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন ব্র্যাক মায়েন্দেলেও টানজানিয়ার কান্ট্রি ডিরেক্টর জয়দীপ সিনহা রায়, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর নাসিকিওয়া মওয়ালিসু এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিটিএ / নিউজ ডেস্ক











