ডেইলি টপ আলাপ ডেস্ক ২৫ জুন ২০২৬ , ১:১৪ পিএম প্রিন্ট সংস্করণঃ
বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর’ (One Country, One QR) উদ্যোগের অংশ হিসেবে চালু হচ্ছে Bangla QR, যার মাধ্যমে গ্রাহকরা ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং অন্যান্য ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে একই কিউআর কোড স্ক্যান করে লেনদেন সম্পন্ন করতে পারবেন। এতে ব্যবসায়ী ও গ্রাহক উভয়ের জন্য লেনদেন আরও সহজ ও সুবিধাজনক হবে।
মেলায় বিভিন্ন তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP) ও পেমেন্ট সিস্টেম অপারেটর (PSO) অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বাংলা QR-এর ব্যবহার, সুবিধা এবং বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দিচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগামী ১ জুলাই ২০২৬ থেকে সারাদেশে বাংলা QR কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন করা হবে। এর আগে গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যেই প্রচারণা কর্মসূচি ও মেলার আয়োজন করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বাংলা QR চালুর ফলে নগদ টাকার ওপর নির্ভরতা কমবে, আন্তঃব্যাংক ডিজিটাল লেনদেন বাড়বে এবং দেশের ক্যাশলেস অর্থনীতি গঠনের পথ আরও সুগম হবে। একই সঙ্গে এটি আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিটিএ / নিউজ ডেস্ক





