আন্তর্জাতিক

পুতিনের হুংকার

  ডেইলি টপ আলাপ ডেস্ক ৩০ অগাস্ট ২০২৬ , ২:১৮ এএম প্রিন্ট সংস্করণঃ

রাশিয়ার বর্তমান ও ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং আগামী প্রজন্মের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে লড়াই চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজনি নভগোরদে আয়োজিত ‘স্ট্রং আইডিয়াস ফর এ নিউ টাইম’ ফোরামে বক্তব্য রাখার সময় তিনি এই কথা বলেন।

প্রেসিডেন্ট পুতিন দেশের সার্বভৌমত্ব সুদৃঢ় করার পাশাপাশি নতুন যুগের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত দূরদর্শিতা ও সাহসিকতার সঙ্গে কাজ করার ওপর বিশেষ জোর দেন।

এ সময় তিনি ১৫ বছর আগে প্রতিষ্ঠিত এএসআই সংস্থার ভূয়সী প্রশংসা করেন এবং এর পুরো টিমকে শুভেচ্ছা জানান। তিনি উল্লেখ করেন, ফোরামের প্ল্যাটফর্ম তৈরিতে এবং দেশের সামগ্রিক অগ্রযাত্রায় এএসআই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

পুতিন আরও বলেন, এই কর্মপ্রচেষ্টা আগামী প্রজন্মের স্বার্থে এবং আমাদের যৌথ ভবিষ্যৎ বিনির্মাণের লড়াই। দেশের সার্বভৌমত্বকে আরও শক্তিশালী করতে সবাই মিলে একযোগে এই পথেই কাজ চালিয়ে যেতে হবে।

সূত্র: তাস