ডেইলি টপ আলাপ নিউজ ২৭ মে ২০২৬ , ১২:৪১ পিএম প্রিন্ট সংস্করণঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার সংলগ্ন এলাকায় একটি মালবাহী ট্রাকের চাকা রাস্তার পাশে দেবে গিয়ে ট্রাকটি আটকে পড়েছে। এতে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার সকালে সফিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির কারণে রাস্তার পাশের অংশ নরম হয়ে যাওয়ায় অতিরিক্ত মালবোঝাই ট্রাকটির পেছনের চাকা দেবে যায়। পরে ট্রাকটি এক পাশে হেলে পড়ে আটকে যায়।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ট্রাকটি সরানোর জন্য পুলিশের উদ্ধারকারী ক্রেন আনা হলেও সেটি ট্রাকটি উদ্ধার করতে ব্যর্থ হয়। ফলে দীর্ঘ সময় ধরে ট্রাকটি সড়কে আটকে থাকায় এলাকায় যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত মালবোঝাই যানবাহনের কারণেই প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্টাফ রিপোর্টার : গাজীপুর
ডেইলি টপ আলাপ নিউজ











