আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করছে: আরাগচি

  ডেইলি টপ আলাপ ২৩ মে ২০২৬ , ৯:৫৬ এএম প্রিন্ট সংস্করণঃ

শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ‘অতিরিক্ত দাবি’ করছে বলে যুক্তরাষ্ট্র।  ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে এ দাবি করেন।

ফোনালাপে আব্বাস আরাগচি বলেন, বারবার কূটনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ, সামরিক আগ্রাসন, পরস্পরবিরোধী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবি’ সত্ত্বেও তেহরান এখনো কূটনৈতিক প্রক্রিয়ায় যুক্ত রয়েছে।

এদিকে পাকিস্তানের সেনাপ্রধান মধ্যস্থতা জোরদার করতে গতকাল তেহরানে পৌঁছেছেন। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে তার ছেলের বিয়েতে না যাওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ‘সরকারি পরিস্থিতির’ কারণে তাকে ওয়াশিংটনেই থাকতে হবে। এতে ধারণা করা হচ্ছে, পরিস্থিতি এখন খুবই সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে।