আন্তর্জাতিক

ইরানের পথে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

  ডেইলি টপ আলাপ ২৩ মে ২০২৬ , ৯:৫৪ এএম প্রিন্ট সংস্করণঃ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য ঐতিহাসিক চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ার খবরের মধ্যেই এবার উচ্চপর্যায়ের একটি নিরাপত্তা প্রতিনিধিদল নিয়ে তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী গত তিন দিন ধরে ইরানি কর্মকর্তাদের সাথে তেহরানে উচ্চপর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক করছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরের পরপরই আকস্মিকভাবে সেনাপ্রধানের তেহরান যাত্রা বৈশ্বিক রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিয়েছে।

কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকরা এই সফরকে দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন। অনেকের মতে, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে গত তিন দিনের বেসামরিক আলোচনা হয়তো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, যার ফলে সৃষ্ট জটিলতা দূর করতে খোদ সেনাপ্রধানকে হস্তক্ষেপে করতে হচ্ছে। তবে অধিকাংশ সামরিক কৌশলবিদ ও বিশ্লেষকদের ধারণা ভিন্ন। তারা মনে করছেন, বেসামরিক পর্যায়ের আলোচনা এতটাই সফল হয়েছে যে এখন একটি চূড়ান্ত নিরাপত্তা ও শান্তি চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই সেনাপ্রধানের এই জরুরি তেহরান সফর।